লালপুরে বন্ধ হচ্ছেনা ভেজাল গুড় তৈরী, দুই কারখানা মালিককে জেল ও জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বার বার অভিযান চালিয়ে জেল জরিমানা করেও বন্ধ হচ্ছেনা ভেজাল গুড় তৈরীর কারখানা। অধিক লাভের আশায় দিন দিন বেড়েই চলছে ভেজাল গুড় তৈরীর কারখানার সংখ্যা। বুধবার লালপুরে  আবারো দুটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে একজনকে তিন মাসের জেল ও আরেক জনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময ৮ হাজার কেজি ভেজাল গুড় ও ব্যাপক পরিমানে গুড় তৈরীর মালামাল ধ্বংস করা হয়।
সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজালগুড় কারখানায় অভিযান চালিয়ে বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে ভুট্টু মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা ও একই গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসেনকে তিন মাসের জেল দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-৫, সিপিসি ২ এর এএসপি রাজিবুল আহসান জানায়, উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালায় এসময় ৮ হাজার কেজি গুড়, ১’শ কেজি চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেডবিহীন বিষাক্ত রংসহ গুড় ব্যবসায়ীদেরকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে ভেজাল গুড় ব্যাবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে ভুট্টুকে এক লক্ষ টাকা জরিমানা ও কাবিলকে তিন মাসের জেল দেন। পরে জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code