নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ অবদান রাখতে হবে: ডা. আরমান আহমদ শিপলু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ অবদান রাখতে হবে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক।

Manual5 Ad Code

তিনি শনিবার (১৭ জুন) বিকালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ২৩নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেন্টার কমিটির সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

২৩নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেন্টার কমিটির আহ্বায়ক বাহার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ আব্দুল হাফিজ নূর আলী, মানিক মিয়া, মুহিব খান, শামীম আহমদ, সিরাজুল ইসলাম, নাহিম আহমদ, সিয়াব আহমদ, বাদশা মিয়া, শহীদ মিয়া, তারেক আহমদ, নিজাম উদ্দিন, কয়ছর মিয়া, সোহাগ মিয়া, সুয়ান আহমদ, সায়েক আহমদ, রুবেল আহমদ, মো. কালা মিয়া, রুবেল আহমদ, আলম মোল্লা, মো. সাগর আহমদ, মো. সুলতান প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code