হবিগঞ্জ কারাগারে বন্ধুকে গাঁজা দিতে এসে ধরা, ১০ দিনের জেল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা কারাগারে জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে বন্ধুকে গাঁজা পৌঁছানোর চেষ্টাকালে মো. ফজলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ১০ দিনের জেলা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৯ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

রাতে জেল সুপার মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ফজলু মিয়া জেলা শহরের মোহনপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

Manual4 Ad Code

জেল সুপার জানান, বিকেলে মো. ফজলু মিয়া কারাগারে থাকা এক বন্দির জন্য জামা-কাপড় নিয়ে আসেন। এ সময় কারারক্ষীরা তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পান। তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ১০ দিনের জেল
  • হবিগঞ্জে কারাগারে বন্ধুকে গাঁজা দিতে এসে ধরা
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code