ন্যাটোর ঐতিহাসিক মুহূর্ত নষ্ট করেছে তুরস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ফিনল্যান্ড ও সুইডেন যখন ইঙ্গিত দেয় তারা ন্যাটোয় যোগদানের কথা ভাবছে, তখন পশ্চিমা সামরিক জোটের ধারণা ছিল মস্কো এর কড়া প্রতিক্রিয়া জানাবে, জোটভুক্ত কেউ নয়। গত শনিবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যখন ফিনল্যান্ড ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপীয় নিরাপত্তায় সবচেয়ে বড় বদল উদযাপন করতে বসেছিল তখন পরিবেশটাই পাল্টে দেন তুরস্কের অংশগ্রহণকারী।

Manual6 Ad Code

সেই সন্ধ্যায় বার্লিনে উপস্থিত এক কূটনীতিক জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ‘সংকট মুডে ছিলেন’। তার একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান যখন বলেন তিনি ফিনল্যান্ড কিংবা সুইডেন কারোর সদস্য পদেই সমর্থন দেবেন না তখন অন্য ন্যাটো সদস্যরা হতভম্ব হয়ে পড়ে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code