নড়াইলে ঘুড়ি উৎসব

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: নড়াইল সদর উপজেলার সীমাখালি যুব সংঘের আয়োজনে আউড়িয়া ইউপিতে শনিবার বিকেলে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা হয়েছে।

Manual3 Ad Code

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ডিসি কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। প্রতিযোগিতায় পতেং, কোয়ারে, চিল, জের, মানুষসহ রং-বেরংয়ের ঘুড়ি নিয়ে অর্ধশত প্রতিযোগী অংশ নেয়।

Manual4 Ad Code

এতে যৌথভাবে নড়াইলের জায়াদ ও অহিদ প্রথম, সীমাখালি গ্রামের জিহাদ দ্বিতীয় এবং একই গ্রামের সাইফুল তৃতীয় হয়েছে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আয়োজক নাছিম মিনা বলেন, তিন বছর ধরে ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজন করা হয়। বর্তমান সময়ে যুব সমাজ ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। বাংলা বছরের বিদায়ের সময় এমন আয়োজন মানুষকে কিছুটা হলেও আনন্দ দেয়া সম্ভব হয়েছে। ঐতিহ্যকে ধারণ করে আগামীতে আরো বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code