নড়াইলে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে খাদ্য অধিদপ্তর পরিচালিত বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলার লোহাগড়া খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও জেলা সংগ্রহ কমিটির সদস্য সচিব এসকে মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মান্নান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, লোহাগড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপংকর বিশ্বাস, নড়াইল সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুন বালা, লোহাগড়া রাইচ মিল মালিক সমিতির সভাপতি খান মিরাজুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code