শৈলকুপায় করোনা মোকাবেলা মানবিক সহায়তা তহবিল গঠনের উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা মোকাবেলায় মানবীক সহায়তা তহবীল গঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) পার্থপ্রতিম শীল , কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু , এমপি আব্দুল হাই তনয়া ফারহানা ঊর্মী , অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন , শেখ কবিরুল ইসলাম, দুদক উপজেলা কমিটির সভাপতি সহ: অধ্যাপক আব্দুল ওহাব, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আফরোজা নাসরিন লিপি,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান ইকু, বণীক সমিতির সভাপতি আব্দুস সোবহান, উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা , সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার ,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস , সাধারন সম্পাদক শাওন শিকদার , প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারন সম্পাদক শাহীন আক্তার পলাশ প্রমুখ ।
সভায় একটি ব্যাংক একাউন্ট খোলার স্বিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সহকারী কমিশনার (ভুমি)’র মোবাইল নং ০১৭৮৪৩৭৭৫০৬ এ বিকাশ পাঠানো যাবে।
উপস্থিত সকল সদস্যের তাৎক্ষনিক অর্থায়নে একটি তহবীল গঠন করা হয়। বিত্তশালী সকলের নিকট আর্থিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code