পঞ্চম ধাপের পৌরসভায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ৩০ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। একইসঙ্গে ৩টি উপজেলা পরিষদ ও ১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

৩১ জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ পৌরসভার প্রার্থীদের গুলশান কার্যালয়ে থেকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে। এসব প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Manual6 Ad Code

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে ও ৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এবং ১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

Manual7 Ad Code

৩০টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা- রংপুরের হারাগাছে মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে শামছুল হক, বগুড়ায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাসউদা অফরোজ হক সুচি, রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোরে মারুফুল ইসলাম, ভোলায় হারুন অর রশিদ (টুম্যান), চরফ্যাশন মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুরে শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের নান্দাইলে এএফএম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জের ভৈরবে মো. শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুরে জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুরের রায়পুরে এবিএম জিলানী, চট্টগ্রামের মীরসরাই নুর মোহাম্মদ, বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরী।

৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে রাজশাহীর পবায় মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহের শৈলকুপায় হুমায়ুন বাবর, ফরিদপুরের মধুখালীতে গোলাম মনসুর (নান্নু) এবং ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।এ নিয়ে পাঁচ ধাপে ২০৬টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code