পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।  বুধবার দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়, স্টিফান লোফভেন পদত্যাগ করায় ভাগ্য খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সব ঠিক থাকলে তিনিই হতে পারেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৬৪ বছর বয়সী লোফভেন ২০১৪ সালে ক্ষমতায় আসেন। এর আগে আট বছর তিনি বিরোধী দলে ছিলেন।

Manual8 Ad Code

পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

Manual3 Ad Code

রয়টার্স জানিয়েছে, অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন যদি পার্লামেন্টের অনুমোদন জিততে পারেন, তাহলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যাবে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code