পদোন্নতি পেলেন ১৬ বিচারক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন নিম্ন আদালতের ১৬ বিচারক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত এসব কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে পদোন্নতি পেয়েছেন।

Manual4 Ad Code

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ১৩ এপ্রিল এ প্রজ্ঞাপন জারি করে।

Manual1 Ad Code

এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তা, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২০ এপ্রিলের মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগ দিবেন।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code