পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

শনিবার ( ২রা এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ সিলেটবাসীসহ রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ পবিত্র মাহে রামাদ্বানের শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রামাদ্বান। আগামীকাল রবিবার (৩রা এপ্রিল) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লীরা । প্রতিবছর ঘুরে মাহে রামাদ্বান আমাদের মাঝে সমাগত হয়। রামাদ্বানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবে। পবিত্র রামাদ্বানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় হিংসা বিদ্বেষ ভুলে ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার কাজে এগিয়ে আসবে তা আমাদের প্রত্যাশা। পবিত্র রমজানের উছিলায় মহান আল্লাহতালা যেন সব ধরনের দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন,আমীন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code