পরিবার ছাড়তে প্রস্তুত বরুণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

অসংখ্য নারী ভক্তের ক্রাশ বরুণ ধাওয়ান। তাকে নিয়ে নারীদের উন্মাদনা চোখে পড়ার মতো। সম্প্রতি এই অভিনেতা শেয়ার করেছেন এমন কিছু অভিজ্ঞতা যাতে বোঝা যায়, নারীরা বরুণকে কতোটা পছন্দ করেন।

বরুণ অভিনীত ‘বেবি জন’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। বর্তমানে সেটির প্রচারণায় ব্যস্ত এই অভিনেতা। এরই মাঝে এক সাক্ষাৎকারে অভিনেতা শেয়ার করলেন এক নারী ভক্তকে নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা।

সাক্ষাৎকারে বরুণ জানান, একবার এক মহিলা বিনা অনুমতিতে তার বাড়িতে চলে এসেছিলেন। দেখা হতেই বরুণকে ওই মহিলা বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, নায়ক তার জন্য নিজের পরিবার ছাড়তেও প্রস্তুত! কারণ, মুঠোফোনে খোদ বরুণই নাকি কথা বলেছেন ওই নারী ভক্তকে।

Manual5 Ad Code

বরুণ এও জানান, উক্ত নারী ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তির স্ত্রী। বরুণ বলেন, ‘কেউ সম্ভবত আমার নাম ব্যবহার করে ফোনে তার সঙ্গে প্রেম শুরু করেছেন। ভদ্রমহিলা আমার বাড়ির ঠিকানা জানতেন। ফোনের কথা বিশ্বাস করে সোজা আমার বাড়িতে এসে হাজির! শেষ পর্যন্ত মহিলা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code