কারিনার কোলে আসছেন নতুন অতিথি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আবার মা হতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। অনেকদিন ধরেই জল্পনা চলছিল বলিউড পাড়ায়। অবশেষে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান নিজেরাই ঘোষণা করলেন যে, তাদের জীবনে আরও এক সন্তান আসতে চলেছে।

Manual7 Ad Code

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ ও কারিনা একটি পোস্টের মাধ্যমে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে। আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সমর্থন করেছেন ও ভালোবাসা দিয়েছেন তাদের জানাই ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিনা কাপুর। সেই বিয়ে ছিল বলিউডের অন্যতম বিলাসবহুল বিয়ে। এরপর ২০১৬ সালে সাইফ কারিনা জন্ম দেন তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের।

Manual6 Ad Code

 

 

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code