কাতারে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা। স্থানীয় সময় (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে কাতারের দেশটির দোহার নাজমা দাওয়াত মিষ্টি মেলা রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর নবীর যৌথ পরিচালনায় বক্তব্য দেন- উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফ, উপদেষ্টা শাহাদাৎ হোসেন নাসের, সাধারণ সম্পাদক নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার ইসলাম শাহ, সহ-সভাপতি লিয়াকত আলী।

 

Manual3 Ad Code

এ ছাড়া সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ হায়দার, কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মাহবুব রহমান, সহ-সভাপতি মহসিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক বাবু হারাধন, কাতার যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসাইন, কাতার জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজুল ওয়াহিদ, কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি, কাতার জাতীয় পার্ঠি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন প্রমখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

বক্তারা বলেন, ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের অনুষ্ঠানে দেশটির বিএনপির কিছু দুষ্কৃতিকারী কাতারের আইন অমান্য করে বাংলাদেশের ভাবমূর্তির নষ্ট করে রাস্তায় মিছিল বাহির করে, যা কাতারের আইনের পরিপন্থী, এইরকম মিছিলের কারণে বাংলাদেশিদের সমস্যা হতে পারে। মিছিলকারীদের বিরুদ্ধে দূতাবাসকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code