হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (৫৭) মৃত্যুবরণ করেছেন।
রোববার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে এ্যাডভোকেট মো. নজরুল ইসলামের করোনা পজিটিভ হয়। এরপর তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
এদিকে, সিনিয়র আইনজীবী মো. নজরুল ইসলামের মৃত্যুতে হবিগঞ্জে শোকের ছায়া নেমে আসে। জেলা আইনজীবী সমিতির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। হবিগঞ্জ আইনজীবী সমিতিতে বিভিন্ন সময় নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বাংলা নিউজ ইউ এস কে জানান, মো. নজরুল ইসলামের মৃত্যুতে রোববার কোর্টের স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায় জজ কোর্ট প্রাঙ্গনে মৃতের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ওই আইনজীবীর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে করোনা বিধি অনুযায়ী মৃতের মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code