পরীক্ষামূলক বাতি জ্বললো পদ্মা সেতুতে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পদ্মা সেতুতে পরীক্ষামূলক বাতি জ্বালানো হয়েছে। শনিবার (৪ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে কয়েকটি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা শুরু হয়েছে। মাত্র ১০-১২টি পরীক্ষা করা গেছে। সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে ৫-৬ দিন সময় লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code