পরীমণির ক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৬ সাল থেকে টানা পাঁচ বছর কোরবানির ঈদে অনন্য নজির দেখিয়ে আসছেন নায়িকা পরীমণি। তবে গতবার সেটিতে ছেদ পড়ে। কারণ, কর্তৃপক্ষ নির্দেশনা দেয় এফডিসির ভেতর কোরবানি দেওয়া যাবে না! পরে বাধ্য হয়ে গত বছর (২০২১) এফডিসির বাইরে সড়কের ওপর ৬টি গরু কোরবানি দেন। যথারীতি মাংস বিলিয়ে দেন সিনেমা সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের মাঝে। এবারও কি তাই করছেন? জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরী। বলেন, ‘গতবার কি এফডিসিতে কোরবান দিতে পেরেছি আমি? আমাকে বাইরে দিতে হলো। অথচ এফডিসির কাক-পক্ষীও জানে প্রতিবছর আমি এই কাজটি কতো আনন্দ আর আগ্রহ নিয়ে করি। গতবারও ঈদের অনেক আগেই আমি গরু কিনে এফডিসির সামনে রেখেছি। সেটা সবাই দেখেছে। অথচ ভেতরে ঢুকতে দেওয়া হলো না আমাকে। টানা পাঁচ বছরের যে সুন্দর কালচার তৈরি করেছি সেটা হঠাৎ বন্ধ করে দেওয়া হলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code