পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

পাইকগাছা, (খুলনা) :
পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে গতকাল বিকালে পাইকগাছার গদাইপুর মাঠে ঘুড়ি উৎসব ওপ্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি প্রতিযোগী ইসরাফিল হোসেন,রেজোয়ান,ময়নুল,ফয়সাল,আপন দাশ,মনির হোসেন,সজল চৌধুরী,আক্তার হোসেন,রানা গাজী,এনামুল,সাইদ,রুহুল-আমিন প্রমুখ।ঘুড়ি উৎসবে তারাঘুড়ি,সাপঘুড়ি লণ্ঠনঘুড়ি,দোর,বেতঘুড়ি সহ নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,আশিষ রায়চৌধুরি,রিপন হোসেন।ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা।সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা।বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়।পাতলা কাগজ,পলিথিন ওকাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়।বিভিন্ন ধরন,নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।প্রায়২৮শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়।পরবর্তিকালে এটি বাংলাদেশ,ভারত, জাপান,কোরিয়া সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা।আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে।বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের নানা দেশে ওড়ানোর প্রচলন রয়েছে।দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code