পাইকগাছা গড়ইখালী আবাসন প্রকল্পের বেড়িবাঁধের কাজ অব্যাহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

পাইকগাছা (খুলনা) :
পাইকগাছার গড়ইখালী শিবসা নদীর কোলঘেষে অবস্থিত আবাসন প্রকল্পের রক্ষাবাঁধের কার্যক্রম অব্যহত রয়েছে।খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর নিজস্ব অর্থায়নে এ বেড়িবাঁধের কাজ চলছে বলে আবাসন প্রকল্পের বাসিন্দারা জানিয়েছিন। তারা জলাবদ্ধতার হাত থেকে বাঁচার স্বপ্ন দেখছেন। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রমজান আলী বলেন ইতিপূর্বে অনেক এমপি, চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি আমাদের জলাবদ্ধতা নিরসন ও টেকসই বেড়িবাঁধের বার বার আশ্বাস দিলেও তারা শুধু আমাদের নিয়ে নিজেদের ভবিষ্যৎ পুজি করছেন।কিন্তু বর্তমান এমপি এখনও বেড়িবাঁধের সরকারি কোন প্রকল্প না পেলেও নিজের পকেটের টাকা খরচ করে আমাদের সুরক্ষিত ভাবে বসবাসের ব্যবস্থা করছেন। এতে মনে হচ্ছে তিনি সরকারের নিকট থেকে আমাদের জন্য স্থায়ী টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করবেন। কারণ তিনি আমাদের এই উপকুলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধের জন্য সংসদে দাড়িয়ে বার বার প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়ে আসছেন।যা আমরা টেলিভিশনে দেখেছি। এমপি মোঃ আকতারুজ্জামান বাবু’র নিজস্ব অর্থায়নে ও নির্দেশনায় গড়ইখালী আবাসন প্রকল্পের বেঁড়িবাঁধ নির্মাণে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,প্যানেল চেয়ারম্যান আঃ সালাম কেরু সহ এলাকাবাসী।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code