পাকিস্তানকে স্পিন দিয়ে হারানোর পরিকল্পনা বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই। এই ফরম্যাটে ১৫ বার মুখোমুখি হয়েছে উভয় দল। ১৪ বারই জয়ের হাসি হেসেছে পাকিস্তান নারী দল। বিপরীতে বাংলাদেশ মাত্র একবারই জিতেছে। তবু বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরম্যান্স।
উপমহাদেশের দল হিসেবে স্বাভাবিকভাবেই পাকিস্তান স্পিন খেলতে ভীষণ পারদর্শী। বাংলাদেশের শক্তির জায়গাও এই স্পিন। বাংলাদেশ তাই স্পিন আক্রমণেই পাকিস্তানকে হারানোর রণকৌশল ঠিক করছে। রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ।
সোমবার নারীদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুই দল নিজেদের প্রথম ম্যাচ জিতে ভীষণ উজ্জীবিত। পাকিস্তানের পক্ষ থেকে তো অবশ্যই, বাংলাদেশ শিবির থেকেও দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি মিলেছে। রুমানা বলেছেন, ‘পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নেই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code