পাকিস্তানের আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক : আধিপত্যে চোখ রাঙাচ্ছে ভারত। এশিয়া কাপে তাদের পারফরম্যান্সই এর মূল কারণ। ম্যাচগুলোর ফলাফলের প্রভাব পড়েছে ব্যাটারদর র্যাঙ্কিংয়ে।

Manual3 Ad Code

সর্বশেষ র্যাঙ্কিংয়ের পর তিন থেকে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছেন ভারতের ওপেনার শুবমান গিল। তার আগে রয়েছেন কেবল পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং ৮৬৩, আর গিলের ৭৫৯।

Manual2 Ad Code

এশিয়া কাপে এখনও অজেয় থাকা ভারতের সাফল্যের পেছনে ছিলেন টপ অর্ডারের শুবমান গিল, বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মারা। টুর্নামেন্টে গিলের দুটি হাফসেঞ্চুরি। মোট রান করেছেন ১৫৪! যার পুরস্কার পেয়েছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। ধারাবাহিকতায় শীর্ষে থাকা বাবরের সঙ্গে রেটিংয়ের ব্যবধানও নামিয়ে এনেছেন ১০৩ পয়েন্টে।

শীর্ষ দশে গিলই একমাত্র নন। বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন। অধিনায়ক রোহিতও দুই ধাপ এগিয়ে ৯-এ স্থান করে নিয়েছেন। তার মানে হলো সেরা দশে এখন ভারতের তিন ব্যাটার! ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাড়ে চার বছরে এমনটা এবারই প্রথম ঘটলো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code