পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কী বার্তা দিলেন জো বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

Manual3 Ad Code

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা প্রথম চিঠিতে তিনি এই প্রত্যয় ঘোষণা করেন।

শাহবাজ শরিফের সঙ্গে এটাই প্রথম কূটনৈতিক যোগাযোগ। দীর্ঘদিন পর এই দুই নেতার মধ্যে এ যোগাযোগ স্থাপিত হলো। খবর জিও নিউজের।

ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সাইফার বা কূটনৈতিক বার্তার অভিযোগের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।

এর পর বাইডেন তার এই চিঠি লিখেছেন। তাতে ভবিষ্যৎ নিরাপত্তার সুস্থতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।

Manual8 Ad Code

তিনি লিখেছেন, আমাদের যুক্তরাষ্ট্র-পাকিস্তান গ্রিন অ্যালায়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই কৃষিভিত্তিক সমর্থন এবং পানি ব্যবস্থাপনা অব্যাহত রাখব। ২০২২ সালের বন্যার বিপর্যয় থেকে পাকিস্তানকে পুনরুদ্ধাসে সহায়তা করব।

Manual3 Ad Code

পাকিস্তানে মানবাধিকার রক্ষা ও মানবাধিকারে অগ্রগতি সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রেসিডেন্ট বাইডেন।

তিনি বলেন, একসঙ্গে আমরা আমাদের জাতির মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলব। জনগণের সঙ্গে জনগণকে আরও ঘনিষ্ঠ করে তুলব।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code