পাকিস্তানের ৩ যুদ্ধজাহাজ ইরানের বন্দরে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইরানের বন্দর আব্বাসে রোববার তিনটি যুদ্ধজাহাজ নিয়ে পৌঁছেছে পাকিস্তানের একটি নৌবহর।

সেখানে চার দিনের সফরে আসা পাকিস্তানের নৌবহরকে স্বাগত জানান ইরানের ফার্স্ট নেভাল ডিস্ট্রিক্টের কমান্ডার। রোববার সকালে বন্দর আব্বাসে পাকিস্তানের নৌবহরটি নোঙর ফেলে। খবর তাসনিম নিউজের।

Manual5 Ad Code

তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পাকিস্তানি নৌবহর ইরানের বন্দরে ভিড়েছে। চলতি বছরে এ নিয়ে দুই দফা পাকিস্তানের নৌবহর ইরান সফর করল।

Manual6 Ad Code

ইরানি নৌবাহিনীর ফার্স্ট ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর সফর বিনিময় দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবেন। তিনি আশা করেন, দুই দেশের মধ্যে এমন সফর বিনিময় অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

কাদের ওয়াজিফে বলেন, ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর এ ধরনের সফরের মাধ্যমে আঞ্চলিক বিশেষ করে বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃসুলভ ও মুসলিম দেশগুলো তাদের নিজেদের অঞ্চলকে নিজেরা সামলে রাখতে সক্ষম। ফলে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code