পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা হামলায় নিহত ১৪

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও দুই ডজনেরও বেশি আহত হয়েছেন।

বুধবার(৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই জানান, বেলুচিস্তান প্রদেশের পাশিন জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ পুলিশ সদস্য নিহত, আহত ৩২

তিনি বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

তবে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে চালানো এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

Manual2 Ad Code

পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তানে সাম্প্রতিক সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার পর শান্তি নিশ্চিত করতে দেশজুড়ে কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা সত্ত্বেও এই বোমা হামলা চালানো হলো।

Manual5 Ad Code

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি দুই দশকেরও বেশি সময় ধরে বেলুচ জাতীয়তাবাদীদের নিম্ন স্তরের বিদ্রোহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বেলুচ জাতীয়তাবাদীরা প্রাথমিকভাবে প্রাদেশিক সম্পদের একটি অংশ চেয়েছিল, কিন্তু পরে তারা স্বাধীনতার জন্যও বিদ্রোহ শুরু করে।

Manual8 Ad Code

প্রদেশটিতে পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীরও শক্তিশালী উপস্থিতি রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code