পাকিস্তান সিরিজে মুশফিক অনিশ্চিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ মিশন শেষে দুবাই থেকে সরাসরি বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল।

আগামী ১৯ তারিখে অনুষ্ঠিতব্য প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দুই দলের খেলোয়াড়রা।

Manual5 Ad Code

আর এরইমধ্যে গুঞ্জন চলছে, এ সিরিজে মাঠে দেখা যাবে না মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে।

Manual2 Ad Code

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে না তা নিশ্চিত করা হয়েছে অনেক আগেই। তবে মুশফিকের দলে না থাকার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বিসিবি।

তবে এখনবধি দলীয় অনুশীলনে মুশফিকের না থাকার কারণে গুঞ্জন আরও ডালপালা মেলছে।

রোববার দলের বাকিরা একসঙ্গে অনুশীলন করলেও একা অনুশীলন করেন মুশফিক। অন্যরা মাঠে প্রবেশের আগে তিনি অনুশীলন শেষ করে চলে যান।

Manual1 Ad Code

এদিকে বিসিবির একটি সূত্রের আভাস, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারায় মুশফিককে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে।

এক কথায় বলা চলে, বাবর আজমদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের খেলা অনিশ্চিত।

Manual1 Ad Code

শুধু তামিম-মুশফিক নয়, এই সিরিজে দেখা যাবে না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। বিশ্বকাপে পাওয়া চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না সাকিব আল হাসানেরও। টেস্ট সিরিজেও দেশসেরা অলরাউন্ডারের পাওয়ার ব্যাপারে রয়েছে অনিশ্চয়তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code