করোনা নাটক নিয়ে নতুন করে ২০ জনের দল দিল পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরকে ঘিরে কম নাটক হচ্ছে না। করোনা ভাইরাস ইস্যু নিয়ে এক মোহাম্মদ হাফিজ নিয়েই কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছে। যেখানে এই সফরের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ২৯ সদস্যের দলের ১০ জনের করোনা পজিটিভ হয়। তবে অবশেষে রোববার (২৮ জুন) যুক্তরাজ্য ভ্রমণের আগে নতুন করে ২০ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার মুসা খান ও উইকেটরক্ষ-ব্যাটসম্যান রোহেল নাজির। আর আগে ২৯ সদস্য থেকে ৯ জনকে বসিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিলাল আসিফ, ইমরান বাট ও মোহাম্মদ নওয়াজকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হলেও নতুন দলে তারা সুযোগ পাননি। এছাড়া ২০ জনের এই দলে শোয়েব মালিকের নাম নেই। তবে পিসিবি এর আগেই বলেছিল ভারতে তার পরিবারের সঙ্গে কিছুদিন কাটানোর পর আগামী ২৪ জুলাই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code