পাক বাহিনীকে সীমান্তে থামানোর পর যা বললেন আফগান সেনাপ্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

তালেবান সরকারের সেনাবাহিনী প্রধান ক্বারী ফাসিহউদ্দিন বলেছেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ। তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না।

Manual3 Ad Code

আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলায় সেনা সদস্যদের তৎপরতা পর্যবেক্ষণে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

Manual8 Ad Code

কয়েকদিন আগে এই লালপুরি জেলার পালোসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয়। তারা পাকিস্তান বাহিনীর সকল সরঞ্জামাদি নিয়ে নেয়।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবান সৈন্যরা কাঁটাতার জব্দ করছে আর তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিকটবর্তী নিরাপত্তা পোস্টে থাকা পাকিস্তানি সৈন্যদের সতর্ক করে সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা না করতে বলছেন।

Manual2 Ad Code

ঘটনার পর নানগরহার প্রদেশের গভর্নর আফগান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। কোনো ধরনের আগ্রাসন হলে জবাব দেওয়ার নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code