পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাছাই করা হয়েছে আনোয়ারুল হক কাকার’কে। শনিবার বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতার মধ্যে চূড়ান্ত দফা বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে মিডিয়ার সামনে তিনি এই নাম প্রকাশ করেন। এর আগে শুক্রবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেহবাজ শরীফ। শনিবার অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করা হবে বলে তিনি আস্থা প্রকাশ করেছিলেন।
শুক্রবার রাতে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের আলোচনা করেন তিনি। এই রাতেই বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের সম্মানে নৈশভোজ আয়োজন করেন শেহবাজ।

Manual3 Ad Code

উল্লেখ্য, আনোয়ারুল হক কাকার পাকিস্তানি একজন রাজনীতিক। তিনি ২০১৮ সালের মার্চ থেকে পাকিস্তান সিনেটের সদস্য। ওই বছর সিনেট নির্বাচনে বেলুচিস্তান থেকে তিনি একটি আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হন। সিনেটর হিসেবে শপথ নেন ২০১৮ সালের ১২ই মার্চ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code