পাক সেনাপ্রধানের সমালোচনা করে চিঠি, পাঁচ বছরের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পদত্যাগের আহ্বান জানানোয় দেশটির অবসরপ্রাপ্ত এক জেনারেলের ছেলেকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Manual4 Ad Code

 

 

সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আসকারির ছেলে হাসান আসকারি। চিঠিতে তিনি সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে বাজওয়ার প্রতি আহ্বান জানান।

বিবিসি উর্দূ জানিয়েছে, এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

চলতি বছরের জানুয়ারিতে ইসলামাবাদের হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় । সে সময় বিচার চলাকালীন সামরিক আদালতে বেসামরিক নাগরিকের বিচার হতে পারে কি-না, সেটি নিয়ে প্রশ্নও উঠেছিল।

Manual3 Ad Code

সামরিক আদালতের নিযুক্ত এক বিচারক চলতি বছরের জুলাইয়ে হাসান আসকারির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন। কিন্তু সে সময় হাসান আসকারির বাবা অভিযোগ করে বলেন, সাহিওয়ালের ব্যাপক সুরক্ষিত কারাগারে ছেলের সাথে দেখা করতে বাধার সম্মুখীন হচ্ছেন তিনি।

Manual5 Ad Code

হাসান আসকারির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে তিনি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে তাকে পদত্যাগের আহ্বান জানান। ওই চিঠির অনুলিপি তিনি বিভিন্ন জেনারেলদের কাছেও পাঠিয়েছিলেন।

সাজা ঘোষণার পর হাসান আসকারিকে সাহিওয়ালের হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code