পানির টেকসই ব্যবহারে সহায়ক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশে নদী ও জলাধার ব্যবস্থাপনা এবং কৃষি ও শিল্পে পানির টেকসই ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস। ওই দেশের সহায়তায় তৈরি হয়েছে ডেল্টা প্ল্যান ২১০০, যা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ডাচদের প্রযুক্তি ও জ্ঞান বাংলাদেশের জন্য প্রযোজ্য। কারণ, তাদের ভৌগোলিক কাঠামোর সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের, উভয় দেশই ব-দ্বীপ।

৪৭ বছর পরে আজ ২২ মার্চ থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন শুরু হয়েছে। বৈশ্বিক এই উদ্যোগ মাথায় রেখে দেশটির সঙ্গে আরও সহযোগিতার জন্য চেষ্টা করছে সরকার। এর ধারাবাহিকতায় ওই দেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য দেশটির পানি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশের দূতাবাস। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রথা, সংস্কৃতির সঙ্গে অর্থনীতির মিশ্রণ থাকতে হবে।

এ বিষয়ে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘আমরা পানির দেশের মানুষ এবং পানির মূল্য আমরা বুঝি। আমাদের সব ক্ষেত্রে পানির যথাযথ ও টেকসই ব্যবহার নিশ্চিতের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি করা দরকার।’

Manual4 Ad Code

নেদারল্যান্ডসের সহযোগিতায় ডেল্টা প্ল্যানের মাধ্যমে কৃষির ঝুঁকিও হ্রাস করার পরিকল্পনা আছে। কারণ, দেশটি পানি বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনে বৈশ্বিকভাবে স্বীকৃত।

Manual5 Ad Code

বাংলাদেশ একটি নদীবিধৌত দেশ। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রথম ১০টি দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এর কারণে এই ব-দ্বীপের ভঙ্গুরতা বৃদ্ধি পাচ্ছে।

Manual8 Ad Code

রাষ্ট্রদূত বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে গত চার দশকে বাংলাদেশ ১২০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে মোট দেশজ উৎপাদনের এক শতাংশের বেশি নষ্ট হওয়ার আশঙ্কা আছে।’

শুষ্ক ও ভরা মৌসুমে আন্তনদীর পানি প্রবাহে পরিবর্তন লক্ষণীয় জানিয়ে তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশের নদীগুলো ১০০ কোটি টনের বেশি পলিমাটি বহন করে বঙ্গোপসাগরে ফেলে দেয়। এসব কারণে আমরা অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন। নদীভাঙন, বন্যা ও খরাসহ অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে বাংলাদেশে। শুধু তাই না, বঙ্গোপসাগরে ঝড়ের সংখ্যা অনেক বেশি বেড়েছে। অতিবৃষ্টি ও তাপদাহ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক জীববৈচিত্র্যে পরিবর্তন আসছে বলে তিনি জানান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code