

ডেস্ক নিউজ, ঢাকা: প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট পানির দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা; যা ৫ শতাংশ বেড়ে হবে ১৫ টাকা ৯৩ পয়সা।
বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪২ টাকা; যা হবে ৪৪ টাকা ১০ পয়সা। এতে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম বাড়বে ৭৫ পয়সা ও বাণিজ্যিক ব্যবহারে বাড়বে দুই টাকা ১০ পয়সা।