মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩১ minutes ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী এমপি’র সভাপতিত্বে সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে বিগত ০৬ মাসে  সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত  গুরুত্বপূর্ণ কার্যক্রম ও  বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কমিটি সংশ্লিষ্ট  মন্ত্রণালয়কে  মহান মুক্তিযুদ্ধে শহিদদের  সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের  প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করে।

Manual1 Ad Code

বৈঠকে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাহিরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Manual4 Ad Code

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Manual5 Ad Code

মুক্তিযোদ্ধা  সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা, মুক্তিযোদ্ধা  ও জুলাই যোদ্ধারা যাতে তাদের প্রয়োজনীয় সম্মান পান সে বিষয় সচেষ্ট থাকার  পরামর্শ প্রদান করে।

বৈঠকে  কমিটি সদস্য  ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী আহমেদ আযম খান এমপি,  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, মোঃ আব্দুল হান্নান এমপি এবং রোকেয়া বেগম এমপি অংশগ্রহণ  করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর,  সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code