পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের সেলাই মেশিন বিতরন 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মিনু রহমান খান ঃ

ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি ঃ
পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র ও মেধাবি মেয়ে শিক্ষার্থীদের মাঝে ২৩ টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে।                       পাবনা-৩  আসনের এমপি জনাব মকবুল  হোসেন মহোদয়, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর  এলাকার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন দরিদ্র ও মেধাবী মেয়ের মধ্যে বিনামূল্যে এই সেলাইমেশিন বিতরণ করেন।

ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন  বলেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার,এবং সেবা মানুষের দারগোরায় পৌঁছে দিতে  বদ্ধপরিকর এক সময়  যে যোগাযোগব্যবস্থা  স্বপ্ন ছিল  এখন তা দৃশ্যমান।  আপনারা উন্নয়ন দেখে ভোট দেবেন। সোমবার  পৌর সদরে নিজ বাসভবন চত্বরে এই সেলাই মেশিন গুলি  বিতরণ করেন তিনি। সেলাই মেশিনগুলি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে বিশেষ বরাদ্দে প্রাপ্ত।

Manual5 Ad Code

এ সময় বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, যুগ্ম সম্পাদক মো. রমজান আলী খাঁন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শরিফ মাহমুদ সঞ্জু, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন  আওয়ামীলীগের      অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,     সুবিধাভোগী মেয়েদের অভিভাবক বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও অত্র অঞ্চলের জনগন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code