পারমাণবিক অস্ত্র চায় না ইউক্রেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual3 Ad Code

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র চাওয়ার কোনও ইচ্ছা ইউক্রেনের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাচ্ছি না। এর কয়েকদিন আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে ইউক্রেন হয় ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্র চাওয়ার কথা বলেছিলেন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী হয়ে ওঠে। তিন বছর পর, ১৯৯৪ সালে, দেশটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিরাপত্তা পাওয়ার শর্তে পারমাণবিক অস্ত্র ত্যাগ করে।

এই নিরাপত্তা নিশ্চয়তা বুদাপেস্ট মেমোরেন্ডাম নামে পরিচিত। এর আওতায় স্বাক্ষরকারী দেশগুলো ইউক্রেনসহ অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছিল।

জেলেনস্কি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র দিয়ে দিয়েছি। ন্যাটো পাইনি। যা পেয়েছি তা হলো পূর্ণাঙ্গ যুদ্ধ এবং অনেক ক্ষয়ক্ষতি। আজ আমাদের জন্য একটাই পথ খোলা।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আমাদের ন্যাটো দরকার, কারণ আমাদের কাছে সেই ধরনের অস্ত্র নেই যা পুতিনকে থামাতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code