লেবানন ছাড়ার আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটির সৌদি দূতাবাস। লেবাননে সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যাওয়ার বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার ভোরে এসব জানিয়েছে। লেবাননে সৌদি দূতাবাস এক্স-এ একটি বিবৃতি পোস্ট করেছে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল।

Manual3 Ad Code

সেখানে বলা হয়, সৌদি নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে দূতাবাস। আমরা সবার নিরাপত্তা কামনা করি।

Manual8 Ad Code

এসপিএ বিবৃতি অনুসারে, সৌদি নাগরিকদের যে কোনও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code