বিনোদন ডেস্কঃ নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে নিয়মিতই অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি হইচই প্লাটফর্মের ‘দৌড়’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি।
রায়হান খান পরিচালিত এই সিরিজটিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও মিথিলা। শুধু এই সিরিজটি নয়, বর্তমানে মোশাররফের হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। সেই তালিকায় থাকা সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নিলেন এই অভিনেতা। নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে গতকাল বুধবার (১২ জানুয়ারি) সিনেমাটির শুটে অংশ নিয়েছেন মোশাররফ করিম। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে।
Manual1 Ad Code
জানা গেছে, নওগাঁর বিভিন্ন লোকেশনে ২৫ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে সিনেমাটির। তবে মোশাররফ করিমসহ অন্য অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিলেও পার্নো মিত্র যোগ দেবেন আরো ৩দিন পর।
Manual2 Ad Code
