পার্লামেন্টে এমপিদের ঘুসাঘুসি (ভিডিও)

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

পার্লামেন্টে অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মধ্যে ঘুসাঘুসির ঘটনা ঘটেছে। স্পিকার এক সংসদ সদস্যকে (এমপি) পার্লামেন্ট কক্ষ ত্যাগ করতে বলার পর জর্ডারের পার্লামেন্টের সদস্যরা মারামারিতে লিপ্ত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

সংসদ অধিবেশনে এমপিদের মধ্যকার ওই হাতাহাতির ঘটনা লাইভে ধরা পড়েছে। ওই ফুটেজে দেখা গেছে, এক এমপি ঘুসি খেয়ে মেঝেতে পড়ে গেছেন। অন্যরা চিৎকার করেছেন। পার্লামেন্টের ওই বিশৃঙ্খল অবস্থা কয়েক মিনিট ধরে চলছিল।

Manual4 Ad Code

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে অধিবেশন চলাকালে অযৌক্তিক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে এক এমপি অস্বীকৃতি জানানোর পর এই মারামারির ঘটনা শুরু হয়। এতে কেউ আহত হননি বলে রয়টার্স জানিয়েছে।

Manual8 Ad Code

খলিল আতিয়েহ নামে ওই সময় উপস্থিত এক এমপি জানান, প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই ঘটনা পরে হাতাহাতিতে রূপ নেয়।  এই আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। আমাদের দেশের সুনামও এতে ক্ষুণ্ন হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code