পার্সেল বোমা বিস্ফোরণে মিয়ানমারের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাসহ নিহত ৫

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

পার্সেল বোমা বিস্ফোরিত হয়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত এক আইনপ্রণেতা এবং তিন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছে। এসব পুলিশ সদস্যরা সেনা শাসনের বিরোধিতা করতে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার দেশটির নিউজ পোর্টাল মিয়ানমার নাউ-এর খবরে বলা হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম বাগো শহরে পার্সেল বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পার্সেল বোমা বিস্ফোরিত হওয়ার পর অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। এতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক ক্ষমতাচ্যুত আইনপ্রণেতা, তিন পুলিশ সদস্য এবং এক বাসিন্দা নিহত হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code