রক্তাক্ত মিয়ানমার: পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৮

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago
Myanmar soldiers walk along a street during a protest against the military coup in Yangon, Myanmar, February 28, 2021. REUTERS/Stringer

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিয়ানমার। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হন অন্তত ১৮ জন, আহত বহু।

Manual8 Ad Code

জাতিসংঘের মানবাধিকার অফিসের বরাতে আলজাজিরা জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

Manual7 Ad Code

ইয়াঙ্গুন, মান্দালয় এবং দেওয়েই শহরে বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে পুলিশ-তাজা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস চালায় তারা।

রবিবারও সেনাশাসন হটানো ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে জনতা। ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর সবচেয়ে বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠে এদিন।

জাতিসংঘের মানবাধিকার অফিস এক বিবৃতিতে বলে, ‘পুরোদিন দেশটি জুড়ে বেশ কয়েকটি জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভের মুখোমুখি হয়ে পড়ে পুলিশ ও সামরিক বাহিনী এবং প্রাণঘাতী শক্তি ব্যবহার করে। নির্ভরযোগ্য তথ্য থেকে জানা গেছে, অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি।’

নির্বাচিত সরকারকে হটিয়ে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

সেনা অভ্যুত্থানের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক তরুণী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual7 Ad Code

২০ ফেব্রুয়ারি একদিনে মারা যান দুজন। একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে ওই দুজন প্রাণ হারান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code