এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাই পর্ব খেলে বাংলাদেশ জাতীয় হকি দল হিরো এশিয়া কাপ খেলতে চলে যাবে ইন্দোনেশিয়ায়। এরিমধ্যে এশিয়া কাপ হকির চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন। সূচি অনুযায়ী আগামী ২৩ মে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার।

Manual5 Ad Code

আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত জাকার্তায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ হকি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে জাপান ও ইন্দোনেশিয়া। ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার পর ২৪ মে ওমানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে গ্রুপের শেষ ম্যাচে লড়বে মালয়েশিয়ার সঙ্গে।

Manual7 Ad Code

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান।অধিনায়কের আশা অন্তত একটি ম্যাচ জিতবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে আগামী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৬ থেকে ১৫ মে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব থাকছেন রেজাউল করীম বাবু।

এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘ওমানের সঙ্গে আমরা জয়ের আশা করছি। মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া শক্ত প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ভাল খেলার চেষ্টা করবো।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code