পালিয়ে যাওয়া পাইলটদের ফিরতে বলল তালেবান 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

দ্রুতগতিতে ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগেই দেশ থেকে বিমানবাহিনীর বহু সদস্য ও পাইলট পালিয়ে যান ‘জীবন বাঁচাতে’। এবার তাদের ইসলামিক আমিরাতের কর্মকর্তা দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

Manual6 Ad Code

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পালিয়ে যাওয়া পাইলটদের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই আফগানিস্তানে। ইতোমধ্যে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তারা দেশে ফিরে এসে সেবায় নিয়োজিত হতে পারেন।

আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া পাইলট ও বিমানবাহিনীর কর্মকর্তাদের সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে এমন খবর প্রকাশ হওয়ার পর তালেবানের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

প্রতিবেদনে বলা হয়, আফগান পাইলটরা তাজিকিস্তানে নানা ধরনের জটিলতার মধ্যে পড়ছেন।

সামরিক বিশেষজ্ঞ সারওয়ার নিয়াজি বলেন, তারা আফগানিস্তানের সম্পদ।  আফগানিস্তানের টাকায় তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং শিক্ষা অর্জন করেছেন। তারা অভিজ্ঞ কর্মী।  সুতরাং তাদের ফিরে আসার জন্য একটি পথ থাকা উচিত।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে যে, আফগানিস্তানের পতনের সময় দেশটির বিমানবাহিনীর প্রায় ২৫ শতাংশ যুদ্ধবিমান নিয়ে পাইলটরা তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে যান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code