পিয়ারী বেগম মারা গেছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় উত্তরার নিজ বাসায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার পুত্র রবিউল আমিন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৬ বছর।

Manual1 Ad Code

রবিউল আমিন জানান, তার মা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার (৩০ মে) এশার নামাজের পর অভিনেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে।

Manual2 Ad Code

ঢাকায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস প্রায় শত বছরের। তবে প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয় ১৯৫৪ সালে। ‘মুখ ও মুখোশ’ নামের সেই ছবি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। যা ঢাকাই সিনেমায় নতুন দিগন্তের সূচনা করে।

Manual8 Ad Code

এই সিনেমার অন্যতম অভিনেত্রী ছিলেন পিয়ারী বেগম। তিনি ছাড়াও ছবিটিতে অভিনয় করেন ইনাম আহমেদ, পূর্ণিমা সেনগুপ্ত, জহরত আরা, রহিমা খাতুন, বিলকিস বারী, আমিনুল হক ও কাজী সিকান্দার। ছবিটি নির্মাণ করেছিলেন আব্দুল জব্বার খান। তাকে অভিনয়েও দেখা গেছে। যতদূর জানা যায়, এই ছবির নির্মাতা-শিল্পী সকলেই প্রয়াত হয়েছেন। ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকা পিয়ারী বেগমও এবার পাড়ি জমালেন না ফেরার দেশে।

পিয়ারী বেগম ‘মুখ ও মুখোশ’র পরে আর কোনও ছবিতে অভিনয় করেননি। ১৯৫৮ সালে তার বিয়ে হয়। এরপর সংসার আর সন্তান নিয়েই ব্যস্ত হয়ে যান। সিনেমার প্রস্তাব পেয়েছিলেন বটে, কিন্তু স্বামীর অনিচ্ছা আর সংসারের কথা ভেবে পা বাড়াননি। তবে দীর্ঘদিন তিনি রেডিওর নাটকে কাজ করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code