

পীরগঞ্জ (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এই জরিমানা করেন। ইউএনও মো. রেজাউল করিম জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা উব্ধাখালী নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে ১০ হাজার করে জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন ।