রংপুরে ৪৯ তম জতীয় সমবায় দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

রংপুর প্রতিনিধি ॥
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার রংপুরে ৪৯ তম জতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় টাউন হলে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআাইজি দেবদাস ভট্রাচায্যর্, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান। এতে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সমবায় বিভাগ রংপুরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ আবুল বাশার প্রমুখ। রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code