পীর ফজলুর রহমান মিসবাহ এমপি‘র সাথে বাংলা কাগজের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

আব্দুল কাদির আবুল ঃ বৃটেন সফররত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি‘র সাথে মতবিনিময় সভা করেছে বাংলা কাগজ। গত ৩ সেপ্টেম্বর বার্মিংহামের র্ষ্টাচলীর আকাশ তান্দুরী রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ছাড়াও বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বাংলা কাগজের ফাইনেন্স ডারেক্টর ও বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বার্মিংহাম জাতীয় পার্টির কোষাধ্যক্ষ আলহাজ্ব নজির আলী,বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া,মজনু মিয়া, জসিম উদ্দিন,আবু ইউসুফ প্রমুখ। মতবিনিময় সভায় যোগ দিয়ে পীর ফজলুর রহমান মিসবাহ এমপি সংবাদপত্রের বাইরেও বাংলা কাগজের নানা কর্মকান্ডের ভূঁয়শী প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code