রুশ গ্যাস কিনছে সার্বিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা চাপ উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে গ্যাস পেতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিক। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ভুসিক সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি তিন বছরের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছি। আমি আপনাকে যা বলতে পারি তা হলো, আমরা প্রধান যেসব বিষয়গুলোতে একমত হয়েছি তা সার্বিয়ার জন্য অতীব গুরুত্বপূর্ণ।  সমঝোতা অনুযায়ী আগামী জুনে তিন বছর মেয়াদির চুক্তিটির সই হতে পারে। সম্ভাব্য চুক্তিকে পজিটিভ বলে বর্ণনা করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code