পুকুর ধারে খেলতে গিয়ে নন্দীগ্রামে লাশ হয়ে ফিরলো দুই শিশু
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual6 Ad Code
অশোক সরকার, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুকুরে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। একসাথে দুই শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের মাতম পড়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈডালা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত দুজন হলো উপজেলার সদর ইউনিয়নের কৈডালা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-নোমান (৬)।
পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও বুলু মিয়া পরস্পরের প্রতিবেশী। তাঁদের দুই ছেলে জাহিদ হাসান ও আব্দুল্লাহ আল-নোমান শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। তবে বাড়ির লোকজন বিষয়টি টের পায়নি। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের খুঁজে না পেয়ে অবশেষে তাঁরা পুকুরের পানিতে তল্লাশি করেন। বিকেল সাড়ে ৪ টার দিকে পুকুর থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।