পুনাকের উদ্যোগে ক্যান্সার প্রতিরোধে কর্মশালা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটা জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। আজ সোমবার সকালে রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

Manual1 Ad Code

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদক নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপটার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রওশন আরা বেগম বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code