‌‘পুলিশ বাহিনী এখন সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছে’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

পুলিশের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন দুঃসময় আসে তখন পুলিশ ঘুরে দাঁড়ায়। পুলিশ বাহিনী এখন সব সময় সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই জন্য আমরা বোধহয় একটা স্বস্তির জায়গায় এসেছি।

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দিন আমি থমকে গিয়েছিলাম। আমরা হতবাক হয়ে দেখলাম, শুধু বঙ্গবন্ধু নয়, তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে পুলিশের একজন এএসআইও শাহাদত বরণ করেছিলেন।

তিনি বলেন, যুদ্ধের পরে আমাদের খাদ্য ছিল না, ব্যাংকে সঞ্চয় ছিল শূন্য। শার্ট ও প্যান্ট বানানোর মতো কাপড়টাও ছিল না। সেখান থেকে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিশ্ব থেকে তিনি সাহায্য পেয়েছিলেন। বিশ্ব নেতারা তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন বলেই সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করতেন।

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে নিহত পুলিশ সদস্য এএসআই সিদ্দিকুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক তার পুত্র মাহফুজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code