পুড়ছে সীতাকুণ্ড, তাই স্থগিত ‘হাওয়া’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অনেকদিন ধরেই ‘হাওয়া’ সিনেমার অপেক্ষায় ভক্তরা। পোস্টার মুক্তি দিয়ে সেই আগ্রহ বাড়িয়ে দিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। কথা ছিল আজ (৫ জুন) আসবে এর ট্রেলার। কিন্তু গতকাল (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণে স্থগিত করা হয়েছে ট্রেলার প্রকাশ। নিহতদের স্মরণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সুমন। তিনি বলেন, ‘‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ড ঘটনায় আমরা মর্মাহত। তাই ‘হাওয়া’ সিনেমার ট্রেলার প্রকাশ হচ্ছে না। শিগগিরই আমরা নতুন দিনক্ষণ জানাবো।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code